1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪২ জন পঠিত
সালথা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত
সালথা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষকলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি হয়েছেন সালথা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা ও সাধারন সম্পাদক হয়েছেন আমিন খন্দকার। শনিবার (২৬ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হল রুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করেন জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহিদ।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন হাজী নুরুল ইসলাম, আহমেদ আলী, আব্দুর রাজ্জাক খান ও আব্দুর রহিম মাতুব্বর, যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন মোল্যা ও আব্দুল ওহাব ফকির, সাংগঠনিক হয়েছেন সম্পাদক আবুল কালাম আজাদ ও আক্তারুজ্জামান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা হয়েছেন শিলা বেগম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা ও সালথা-নগরকান্দা আসনের এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী (লাবু) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার লক্ষণ, সালথা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপক ডাঃ গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম সোহেল, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কবিরুল আলম মাও, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে এবং উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমার মা দীর্ঘ দিন আপনাদের সেবা দিয়েছেন, আজ তিনি বয়স্কজনিত কারনে আসতে পারে না। কিন্তু আমি আমার মায়ের নির্দেশেই আপনাদের পাশে এসে দাড়িয়েছি। আওয়ামীলীগকে সু-সংগঠিত করার জন্য আমি আপনাদের পাশে থেকে দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। লাবু চৌধুরী সাজেদা চৌধুরীর সন্তান সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION