1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৬০ জন পঠিত
সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ
সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ

মনির মোল্যা, সালথা : সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলার সবকটি স্কুলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি ) সকাল ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বই বিতরন করা হয়। এবার এ উপজেলায় ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসাসহ অন্যান্য স্কুলের মোট ৩১ হাজার ৭১৯ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন পাঠ্যপুস্তুক বিতরণ করা হয়েছে। উক্ত বই বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পর্ষদ সভাপতি মোঃ আক্তার হোসেন শাহীন।

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সালথা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আনজুমান আরা খানম, সালথা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION