1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সালথায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার উপর হামলা

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৮৮৫ জন পঠিত
স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সালথা উপজেলায় মো. মাফিকুল ইসলাম (৩২) নামে পল্লী সঞ্চয় ব্যাংকের এক কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার রামকান্তপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মাফিকুল পল্লী সঞ্চয় ব্যাংকের সালথা উপজেলা শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ও একই উপজেলার খোয়াড় গ্রামের জহুরুল ফকিরের ছেলে বলে জানা যায়।
জানা যায়, মাফিকুল নামের ওই ব্যাংক কর্মকর্তা উপজেলার রামকান্তপুর গ্রামে জসীম তালুকদার (২৬) নামে এক গ্রাহকের কাছে থেকে ব্যাংকটির ঋণ খেলাপীর টাকা আদায় করতে যায়। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে জসীমের বড় ভাই তার উপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, এঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. সুমিনুর রহমান বলেন, এব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION