1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৯২ জন পঠিত
সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মনির মোল্যা, সালথা : নানা কর্মসুচির মধ্যে দিয়ে ফরিদপুরের সালথায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয়ের ৫২ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর শুক্রবার ভোর সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূড়ালে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। তারপর একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সালথা প্রেসক্লাব, সালথা মডেল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।

এরপর সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। পরে দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালাউদ্দিন আইয়ুবী,মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালামসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION