1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সালথায় এক যুবকের লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯২ জন পঠিত
সালথায় এক যুবকের লাশ উদ্ধার
সালথায় এক যুবকের লাশ উদ্ধার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় আবেদ শেখ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের গোপালিয়া গ্রামে নিজ দোকানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক গোপালিয়া গ্রামের মো. ছাকেল শেখের ছেলে।

নিহত আবেদের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানের সামনে আড্ডা দেওয়া লোকজন চলে যাওয়ার পর আমার শ^শুরি আমাকে দোকানে গিয়ে ঘুমাতে বলেন। আমি দোকানে যাওয়ার পর আমার স্বামী আর আমি শুয়ে মোবাইলে একটি মুভি দেখি। এ সময় মশায় কামড়ালে আবেদ আমাকে বলে, তোমাকে মশায় কামড়াচ্ছে তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। পরে আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে সে আবার দোকানে গিয়ে ঘুমায়।

সকালে ওঠে তার লাশ পাই দোকানের ভিতর। কিভাবে কি হয়েছে, তা বুঝতে পারছি না। আমার বা পরিবারের কারো সাথেও কোনো ঝগড়া-ঝাটি হয়নি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION