1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সালথার সিংহপ্রতাপে চাচা-ভাতিজা গ্রূপের সংঘর্ষ

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ১৫৬১ জন পঠিত
মনির মোল্যা, সালথা :
ফরিদপুরের সালথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে চাচা-ভাতিজা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সিংহপ্রতাপ গ্রামের চাচা আরমান খালাসীর সাথে তার ভাতিজা কাসেম খালাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরধরে শনিবার সকালে আরমানের সাথে কাসেমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায় উভয় পরিবারের ২০-২৫ জন সদস্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করা হয়। এতে উভয় পরিবারের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত এস্কেন খালাসী, কাসেম খালাসী, কামরুল খালাসী, কুটি খালাসী, নিটুল খালাসী, কবির খালাসীসহ ৮জনকে ফরিদপুর জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই গ্রামের পরিবেশ এখন শান্ত। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION