1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নগরকান্দায় দোয়া-মাহফিল

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯২ জন পঠিত
সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নগরকান্দায় দোয়া-মাহফিল
সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নগরকান্দায় দোয়া-মাহফিল

মনির মোল্যা : সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদপুরের নগরকান্দায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে (বাদ আসর) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধার সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ। উল্লেখ্য, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী, গত ১১ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION