1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪৮২ জন পঠিত
সদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর বাজারকান্দি গ্রামের শেখ মওলার বাড়ীতে গতকাল বুধবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দুপুর অনুমান একটায় অগ্নিকান্ডে শেখ মওলা, শেখ কাউছার, শেখ মোস্তফা ও শেখ রহমানের বাড়ীর ৪ টি বসত ঘর, গরুর ঘর, রান্না ঘর সহ মোট ৯টি ঘর ও ১টি মোটরসাইকেল সহ প্রায় ১৫লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে তা সঠিকভাবে কেউ বলতে পারে না। স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের ১২জন সদস্য খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION