1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত

সদরপুর সংবাদদাতা : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, অগ্রণী মহিলা উন্নয়নের সাধারণ সম্পাদক ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত-২০২২ মিসেস রহিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি চান মিয়া দেওয়ানসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের মহিলা সদস্যরা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় করেন সদরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর ও ফরিদপুর জুড়িখ ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION