1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

শৌলডুবী তালুুকদার বাড়ি জামে মসজিদে দুর্র্ধষ চুরি

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪৯৩ জন পঠিত
শৌলডুবী তালুুকদার বাড়ি জামে মসজিদে দুর্র্ধষ চুরি
শৌলডুবী তালুুকদার বাড়ি জামে মসজিদে দুর্র্ধষ চুরি

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী তালুকদার বাড়ি জামে মসজিদে গত মঙ্গলবার (২৮ /০৪/২৩) দিবাগত রাত ১২ টার সময়ে চুরির ঘটনা ঘটেছে। মসজিদ কমিটির সদস্য কামরুজ্জামান মামুন তালুকদার জানান, উঠতি বয়সী ৫ জনের একটি দল মসজিদের পিছনের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে – মসজিদের ইমাম সাহেব এবং চট্টগ্রাম হতে আগত তাবলীগ মুসল্লীদের দামী ২ টা মোবাইল চুরি সহ চোরের দল মসজিদের পানির মটর,আযান দেওয়া মাইকের স্ট্যান্ড, এবং আইপিএস নেওয়ার সময়ে – অসাবধানতা বশত: ব্যাটারী খুলতে গিয়ে বিদ্যুৎের সর্ট খেয়ে চোরেরা মসজিদের ভিতর পরে গেলে মৃদু আওয়াজে, মসজিদে ঘুমিয়ে থাকা মুসুল্লীদের ঘুম ভেঙে যায়।

হতভম্ব মুসুল্লীগন সকলেই বিদেশী হওয়ায় – তাদের চোখেঁর সামনে দিয়ে চোরের দলটি পানির মটর,আইপিএস ও ব্যাটারী ফেলে পালিয়ে গেলেও মুসুল্লিরা তাঁদের চিনতে পারেনি। এ ব্যাপারে মামুন তালুকদার বলেন, এই মর্মান্তিক ও অনৈতিক কাজের জন্য আমি মসজিদ কমিটির একজন সদস্য হিসাবে দুঃখ প্রকাশ করছি এবং এই ঘটনার নেপথ্যে যদি স্হানীয় কেউ থেকে থাকে তাহলে – আল্লাহ তালার কাছে এই রমযানে পবিত্র মসজিদে, চুরি করে মসজিদ ধ্বংস করার মত পাপ কাজে সহযোগিতা করায় তাদের হেদায়েত কামনা করছি। উল্লেখ্য, চুরির হওয়ার ঘন্টা খানেক আগে একটি যুবক মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছিলো – হুজুর আমার চোখেঁ ব্যাথা একটা ফুঁ দিয়ে দ্যান৷ অর্থাৎ মুসুল্লীদের ভিতরের অবস্থান দেখতেই হয়তোবা সে স্পাই হিসাবে মসজিদে প্রবেশ করেছিলো বলে ধারনা করা হচ্ছে বলে জানান মামুন তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION