1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৪৯১ জন পঠিত
রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন
রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তায় গরুর বেপারীদের বহনকারী একটি পিকআপকে গাছ ফেলে আটকিয়ে ডাকাতির ঘটনায় জুয়েল তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশকিছু দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুয়াইর এলাকা থেকে জুয়েল তালুকদার নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। জুয়েল ওই গ্রামের মোশারফ তালুকদারের ছেলে। তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চাইনিজ কুড়াল, চারটি রামদা, একটি করাত, ১টি ডেগার, দুটি মুখ বাঁধার কালো গেঞ্জির কাপড়, নগদ ১০ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, ভাঙ্গা অঞ্চলটা হাইওয়ে রোডের সাথে কানেক্টেড হওয়ার কারণে এসব অঞ্চলে ডাকাতির নিরাপদ রুট মনে করে ডাকাতরা। তাইতে কিছু সময় ডাকাতির খবর শোনা যায়। তবে, পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলালউদ্দিন ভূইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, “জুয়েল ডাকাত দলের সেকেন্ড-ইন-কমান্ড। সে দীর্ঘদিন যাবৎ ডাকাতির সাথে জড়িত। জুয়েলকে গ্রেফতারের পর ডাকাতির সঙ্গে জড়িত আরও ১০-১২ জনের তথ্য আমরা পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION