1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মোটরসাইকেল ও থ্রি-হুইলার মুখোমুখী সংঘর্ষে বাদল মুন্সী নিহত

  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৪১৮ জন পঠিত




আমীর চারু বাবলু, বোয়ালমারী (ফরিদপুর) :
ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাশী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ইটবাহী থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম বাদল মুন্সি। সে আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামে বৈবাহিক সূত্রে স্থায়ী ভাবে বসবাস করে। তার আদি বাড়ি নরসিংদী।
বোয়ালমারীর ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার অহিদুজ্জামান খান সাইফুল জানান, সাতৈর হাট থেকে পিয়াজের চারা কিনে ফেরার পথে সোতাশী নামকস্থানে দুর্ঘটনার শিকার হন বাদল। ধারনাকরা হচ্ছে ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে তার। আমরা তাকে উদ্ধারকরে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



অপর দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে সোমবার দুপুর ২টার দিকে টিনের দোকানের টিনের নিচে চাপা পড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বদু মোল্যা, সে উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামের আলতা মোল্যার ছেলে।



এলাকাবাসী সূত্রে জানা যায়, ভ্যানচালক বদু তার ভ্যানে করে টিন আনার জন্য এক ক্রেতার সঙ্গে সহস্রাইল বাজারের সিরাজুল ইসলামের টিনের দোকানে যায়। দোকানে দাঁড় করিয়ে রাখা টিনের বাণ্ডিল থেকে টিন নিতে গেলে ওই বাণ্ডিলের সব টিন তার উপর পড়ে যায়। সাথে সাথে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া জানান, মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে আসে কয়েকজন আনার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় তার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION