1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৮১ জন পঠিত
মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা
মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় বোয়ালমারী পৌরশহরের মানসী বস্ত্রালয়ের পিছনে নিজেদের বসত ঘরে গলায় ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারী শিক্ষার্থী বোয়ালমারী পৌর বাজারের কাপড় ব্যবসায়ী, মানসী বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী নরেন্দ্রনাথ সাহার বড় ছেলে দেব সাহা (১৪)। সে বোয়ালমারী জর্জ একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেব সাহাকে তার মা পড়ালেখা নিয়ে বিকেলে শাসন করলে, সে রাগে ক্ষোভের ছলে নিজের পড়ার ঘরে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরে তার পরিবারের লোকজন কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনার সত্যতা যাচাই করে বলেন, মৃতের পরিবারের লোকজনের কোন প্রকার অভিযোগ নেই। তাই ময়না তদন্ত ছাড়া ওই ছাত্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION