1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মনোনয় দিয়েই যা বললেন জামাল হোসেন … (ভিডিওসহ)

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৬৯৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া।


সকালে কয়েকশ মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল শোভাযাত্রা করে সকালে সালথায় এবং দুপুরে নগরকান্দায় নির্বাচন অফিসে সহকারী রিটার্ণিং কর্মকর্তাদের নিকট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।


মনোনয়ন জমাদান শেষে জামাল হোসেন বলেন, আমি এলাকার গণমানুষের ইচ্ছায় ও ভালোবাসায় নির্বাচনে অংশ নিয়েছি। এলাকার প্রত্যেকটি মানুষ জামাল হয়ে মাঠে কাজ করবে, এবং বিজয় সুনিশ্চিত করবে।


উল্লেখ্য, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসনটি শূন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।


ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় সোমবার (১০ অক্টোবর), যাচাই-বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর। ভোটগ্রহণ হবে আগামী ৫ নভেম্বর।


এ উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ভিডিও :

https://youtu.be/HCN5LekGtMA

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION