1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মধুখালীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫১৫ জন পঠিত
মধুখালীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত
মধুখালীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালী উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. হাসিবুল মোল্লা (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল একই উপজেলার ফুলবাড়ী নামক এলাকার মো. রশিদ মোল্লার ছেলে বলে জানা যায়। এলাকাবাসী ও পুলিশ জানায়, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন পরিবহনের একটি বাস মধুখালী থেকে বাড়ি ফিরতে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসিবুল মোল্লা নিহত হন। নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম শহিদুর রহমান। তিনি বলেন, গ্রিন লাইনের পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হাসিবুল মোল্লা নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION