1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

মধুখালীতে কাঁচামরিচের দাম চড়া

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬০৭ জন পঠিত
মধুখালীতে কাঁচামরিচের দাম চড়া
মধুখালীতে কাঁচামরিচের দাম চড়া

শাহজাহানহেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। উপজেলার হাটবাজারে কয়েক দিনের ব্যবধানে প্রতিমণ মরিচের পাইকারি দাম ৩ হাজার ৫০০ থেকে বেড়েছে ৮ হাজার টাকা মণ দাঁড়িয়েছে। প্রতিমণ মরিচের দাম ৮ হাজারটাকা থেকে ৮ হাজার ৫০০ টাকা দরে আড়তদারেরা ক্রয় করছেন। এতে মরিচের পাইকারি প্রতি কেজি ২১০ টাকা এবং খুচরা বাজারে এ মরিচবিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে। চাহিদার তুলনায় মরিচ সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে বলে মত অনেকের। মধুখালী মরিচ বাজারের আড়তদার মো. আব্দুর নূর ও মাহফুজ মোল্যা জানান, গত দুই দিনকাঁচা মরিচের প্রতিমণ কিনেছি ৬ হাজার থেকে ৭ হাজার টাকায়।

মঙ্গলবার সেই মরিচের দাম বেড়ে ৮ হাজার ৪০০ টাকায় কিনতে হচ্ছে।মধুখালীর মরিচ বাজার আড়ত থেকে ঢাকা, খুলনা, সাতক্ষীরা, যশোরে রমনিরামপুরসহ বেশ কয়েকটি এলাকার ব্যাপারীরা আসেন মরিচ কিনতে। উপজেলা কৃষিকর্মকর্তা আলভির রহমান জানান, মধুখালী উপজেলার মাটি মরিচ চাষের জন্য উপযোগী। এ মৌসুমে মরিচের ফলন ভালো এবং দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। এ বছর উপজেলায় ২হজার ৬৬৫হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। গত মৌসুমে ২ হ্জাার ৬৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছিল। আগামী মৌসুমে হয়তো দামের কারনে আরো বাড়তে পারে মরিচের চাষ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION