1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মধুখালীতে আখচাষীদের পাওনা পরিশোধ ও সার সংকট নিরসনের দাবী

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ১৩৭১ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সুগার মিলস লি: এর তালিকাভুক্ত চাষীদের ২০১৯-২০ মৌসুমের পাওনা আখের মূল্য পৌনে দুই কোটি টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চাষীরা।

ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার উদ্যোগে রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মো. মুরাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক মো. ওসমান গণি মোল্লা, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী মো. নজরুল ইসলাম, আব্দুল হাই ও মির্জা আকতারুজ্জামান খোকনসহ চাষীরা তাদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তাদের দাবী, ০১ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ আখ রোপন মৌসুম শুরু হলেও অদ্যবদি বিগত ২০১৯-২০ মোৗসুমের কৃষকদের পাওনার পৌনে দুই কোটি টাকা পরিশোধ না করায় আখ রোপন বাঁধাগ্রস্ত হচ্ছে। তাদের দাবী, মিল কর্তৃপক্ষ মৌসুমের শুরুতে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ঋণস্বরুপ প্রদান করে থাকে যার মূল্য আখের মূল্য থেকে কেটে রাখা হয়, কিন্তু এবছর অদ্যবদি সারও সরবরাহ করা হয়নি। ফলে আখের আবাদ নিয়ে সংকটে পড়েছে মিল জোনের আখচাষীরা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION