1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ভুয়া পরিচয়ে এলএলবি পরীক্ষা পরিদর্শনে এসে ৬ মাসের জেল

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৮ জন পঠিত
ভুয়া পরিচয়ে এলএলবি পরীক্ষা পরিদর্শনে এসে ৬ মাসের জেল
ভুয়া পরিচয়ে এলএলবি পরীক্ষা পরিদর্শনে এসে ৬ মাসের জেল

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর জুনিয়র অফিসার (এক্সাম সেকশন) পরিচয়ে এলএলবি পরীক্ষা পরিদর্শনে এসে নীহার রঞ্জন রায় (৩৩) নামে এক যুবক আটক হয়েছে। তাকে মোবাইল কোর্টে ৬ মাসের জেল দেয়া হয়েছে। আটক নীহার কুড়িগ্রাম সদর উপজেলার গয়ারী গ্রামের মৃত স্বপন চন্দ্র রায়ের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এল এল বি পরীক্ষা চলাকালীন সময়ে নীহার রঞ্জন রায় নিজেকে নিলয় সরকার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর জুনিয়র অফিসার (এক্সাম সেকশন) হিসেবে পরিচয় প্রদান করে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করতে আসে এবং পরীক্ষার হলে প্রবেশ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা জানান, নীহার রঞ্জনের কার্যক্রম এবং আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে একজন ভুয়া পরিচয়দানকারী। তিনি জানান, নীহার রঞ্জন রায় তার ভুয়া পরিচয়ের বিষয়টি মোবাইল কোর্টের সম্মুখে স্বীকার করেন এবং সে আগেও এধরনের কাজ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন। পরে এ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শাহাদাত হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ভুয়া পরিচয়ের অপরাধটি আমলে নিয়ে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১০ নং ধারায় আসামী নীহার রঞ্জন রায় কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION