1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ভাঙ্গায় ৪’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫১০ জন পঠিত
ভাঙ্গায় ৪'শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ভাঙ্গায় ৪'শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৪’শ পিচ ইয়াবাসহ নুরুল আমিন ওরফে সরোয়ার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য পাতরাইল এলাকায় অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ।

এসময় ৪০০ পিচ ইয়াবাসহ নুরুল আমিন ওরফে সরোয়ার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী শিলাপাড়া এলাকার সাব্বির আহমেদের ছেলে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে বুধবার সকালে তাকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভাঙ্গা থানার পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION