1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ভাঙ্গায় সাকোর নীচে পড়ে প্রান গেল স্কুল শিক্ষার্থীর

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫৩৪ জন পঠিত
ভাঙ্গায় সাকোর নীচে পড়ে প্রান গেল স্কুল শিক্ষার্থীর
ভাঙ্গায় সাকোর নীচে পড়ে প্রান গেল স্কুল শিক্ষার্থীর

সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবাড়ী ইউনিয়নের খাটরা গ্রামে বাশের সাঁকো থেকে পড়ে গিয়ে আনিসা নামের(৬) এক শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোঃ সাহাদাৎ হোসেনের কন্যা এবং খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে সাঁকো দিয়ে পার হতে গিয়ে এই দুর্ঘটনায় পডে মর্মান্তিকভাবে সে নিহত হয়। নিহতের বড় চাচা আব্দুর রহিম শেখ জানান, খাটরা গ্রামের ভিতর দিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে একটি শাখা খালের উপর নির্মিত বাশের সাঁকো দিয়ে গ্রামবাসী পারাপার হয়।

আনিসা সকাল ৭টার দিকে ওই পাড়ে একটি দোকানে যেতে সাঁকো পার হতে গিয়ে নিচের একটি বাসের সঙ্গে বুকে প্রচন্ড আঘাত পেয়ে ছিটকে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ওর বাবা পানি থেকে উদ্ধার করে প্রথমে কাউলীবেড়া বাজারে ডাক্তারের কাছে যায়। পরে পার্শ্ববর্তী আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুপুরে আনিসাকে দাফন করা হয়েছে। তার এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা ও তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION