1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

ভাঙ্গায় ফের দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম সাংবাদিক

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৪ জন পঠিত
ভাঙ্গায় ফের দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম সাংবাদিক
ভাঙ্গায় ফের দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম সাংবাদিক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় ফের দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছেন মাহমুদুর রহমান তুরান (৩৩) নামের এক সাংবাদিক। আজ সকাল সাড়ে ৯টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাহমুদুর রহমান তুরান ইংরেজি দৈনিক অবজারভার পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এর আগেও গত বছর ১৭ মে ওই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

এদিকে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ঘটনাটি ভাঙ্গায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জহির জানান, ওই সাংবাদিকের মুখে- ঠোঁটে ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত মাহমুদুর রহমান তুরান জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে ভাঙ্গা থেকে ঢাকা যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আমার মালিকানাধীন সেবা নামক প্রাইভেট হাসপাতালের ভিতর ঢুকে হামলা করে কিছু জিনিসপত্র ভাংচুর করে। এসময় আমি পিছনের দরজা দিয়ে বের হয়ে ভ্যান গাড়ীতে উঠে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি বলেন, এর আগে গত বছরের ১৭মে ওই দুর্বৃত্তরা আমার ওপর হামলা করে আহত করে। ওই ঘটনায় মামলা করেছিলাম। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ অপরাধীদের সনাক্তের চেষ্টা করছে। তিনি আরও বলেন, এব্যাপারে ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION