1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

ভাঙ্গায় প্রতিবন্ধি কৃষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫১৯ জন পঠিত
ভাঙ্গায় প্রতিবন্ধি কৃষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় প্রতিবন্ধি কৃষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাচঁকুল গ্রামে অসহায় হতদরিদ্র প্রতিবন্ধি কৃষকের জমি প্রভাবশালীদের দ্বারা দীর্র্ঘদিন যাবৎ জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। সুবিচার না পেয়ে সুষ্ঠ বিচার ও জমি উদ্বারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভ’ক্তভোগী বাবলু খা। সোমবার বিকেলে ভাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শারীরিক প্রতিবন্ধী বাবলু কান্নাজড়িত কন্ঠে বলেন,চান্দ্রা ইউনিয়নের ১০৬ নং মালীগ্রাম মৌজায় বিএস ৮০৭, এস.এ ১১২৩,৪৭৭ নং খতিয়ান সহ মোট ওয়ারিশ সূত্রে ২ একর ২০ শতাংশ জমির মধ্যে ৫৫ শতাংশ জমির মালিক প্রাপ্ত হন।

কিন্ত সামান্য কিছু জমি অবশিষ্ট রেখে ওই গ্রামের প্রভাবশালী বজলু মাতুব্বর,মজনু মাতুব্বর,মোস্তফা মাতুব্বর গংরা জোর পূর্বক জমি দখল করে রেখেছে। তিনি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক ডাকলেও কেউ সাড়া দেয়নি। বরং প্রভাবশালীরা আমাদের ভিটে ছাড়া করার জন্য মিথ্যা মামলা দিয়ে নানামুখী অত্যাচার করে তাকে জেলজুলুমের শিকার বানিয়েছে। অসহায় কৃষক তার নিজ জমি দখল করতে গেলে তাকে ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি দিয়ে আসছেন স্থানীয় প্রভাবশালী ঐ চক্রের সদস্যরা।

সম্প্রতি স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে শালিস মীমাংসার চেষ্টা করা সত্বেও তারা কোন তোয়াক্কা করেনি। অসহায় বাবলু খা বলেন, জমা-জমির কাগজপত্র থাকা সত্বেও আমি আমার সম্পত্তি দখলমুক্ত করতে পারিনি। তিনি আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্øিষ্ট সকলের নিকট জমিটি প্রভাবশালীর কবল থেকে দখলমুক্ত করার দাবী জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন তার পুত্র লাবলু খান,রেশমা আক্তার সহ পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION