1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ভাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫৬৩ জন পঠিত
ভাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
ভাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরে ১০৩ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মনির ফকির(৪২)সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত মান্নান ফকিরের ছেলে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, গতকাল রাতে সাব-ইন্সপেক্টর তাহসানুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই সজল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামে একটা বাগানে দুই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাতে বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির ফকির(৪২)কে আটক করতে সক্ষম হয়। এসময় অপর আসামি মামুন কাজী(৩২) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION