1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ভাঙ্গায় খালের পানিতে কৃষকের লাশ

  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭১৯ জন পঠিত

ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের পাশের কুমার নদে সংযুক্ত খালের ভিতর অর্ধ ভাসমান অবস্থায় কচুরির মধ্যে থেকে এক কৃষকের লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ । লাশটি চৌকিঘাটা গ্রামের লালচান শেখ(৬০) এর বলে সনাক্ত করেছে তার পরিবার। সোমবার বিকেলে স্থানীয়রা খালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করে। পরিবারের সদস্য কাওসার শেখ জানান, রবিবার দুপুর থেকে লালচান নিখোঁজ ছিল। আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার ওই গ্রামের মজিবর মেম্বারের বাড়ির সামনে খালের মধ্যে কচুরির নীচে থেকে অর্ধ ভাসমান অবস্থায় লালচানের লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা আরও জানান, তিনি নিঃসন্তান ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যায়। লাশ উদ্বারকারী ভাঙ্গা থানার এস,আই আঃ সালাম জানান, অর্ধভাসমান কচুরীর মধ্যে থেকে লাশটি উদ্বার করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION