1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্যাংক থেকে চুরি যাওয়া ২০ লাখের উদ্ধার ১৩ লাখ (ভিডিওসহ)

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭৫০ জন পঠিত

স্টাফ রিপোর্টার  :
ফরিদপুর সোনালী ব্যাংক থেকে থেকে চুরি যাওয়া ২০ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত দুইজনকে আটকও করেছে পুলিশ। বুধবার দুপুরে ফরিদপুর পলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ০৬ ফেব্রুয়ারী কোতয়ালী থানার বিল মাহমুদ পুরের মো. নজরুল ইসলাম তার প্রয়াত পিতার পেনশনের ২০ লাখ তুলে প্রধাণ ডাকঘর থেকে তুলে সঞ্চয় পত্রে জমা রাখার উদ্ধেশ্যে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় যান। সেখানে ব্যাংকের এক কর্মকর্তার সাথে কথা বলার ফাকে চুরি যায় ২০ লাখ টাকার ব্যাগটি। এ ঘটনায় কোতয়ালী থানায় মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শামীম হাসান তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তিন চোরকে সনাক্ত করে খুলনা থেকে মো. ফারুক শেখকে আটক করেন। পরে তার স্বিকারোক্তি মোতবেক বরিশাল থেকে মোহাম্মদ আলী নামের আরেক জনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি জানান, স্বিকারোক্তি মোতাবেক, এঘটনায় চারজন জড়িত, অপর দুই জনকে আটকের তৎপরতা চালানো হচ্ছে।


অপরদিকে, দুধর্ষ চোর চক্রের আরো তিন সদস্যকেও আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে দুই মোবাইল ফোন উদ্ধার করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION