1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারী ইসলামী ব্যাংকের কাউন্টার থেকে টাকা নিয়ে গেলো চোর

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৮ জন পঠিত
বোয়ালমারী ইসলামী ব্যাংকের কাউন্টার থেকে টাকা নিয়ে গেলো চোর
বোয়ালমারী ইসলামী ব্যাংকের কাউন্টার থেকে টাকা নিয়ে গেলো চোর

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখার ক্যাশ কাউন্টার থেকে সোমবার দুপুরে ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোর। সিসি টিভির ফুটেজ দেখে ওই চোরকে ধরার চেষ্টা করছে ব্যাংক কর্তৃপক্ষ। জানা যায়, সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংকে এক যুবক টাকা ভাংতি করতে যায়। এ সময় ক্যাশ অফিসার মো. ইব্রাহিম টাকা ভাংতি করে দিয়ে অন্য দিকে তাকায়। এ সুযোগে কাউন্টারে রাখা ৯০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে চম্পট দেয় ওই যুবক। চুরির সিসি টিভি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই সিসি টিভি ফুটেজ দেখে চোরকে ধরার চেষ্টা করছে ব্যাংক কর্তৃপক্ষ। এ জন্য শেষ খবর (বিকেল ৫টা) পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে ব্যাংকের ব্যবস্থাপকে মোবাইলে (০১৭১৫-১৫০৯১৭) ফোন করলে তিনি জানান, ক্যাশ অফিসার মো. ইব্রাহিমের বাড়ি পাশের চতুল গ্রামে। তিনি লোকজন নিয়ে চোরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আমরাতো সাংবাদিকদের জানাইনি, রিপোর্ট করতেও বলিনি। আপনারা কেনো রিপোর্ট করবেন। তিনি তাঁর নাম বলতেও রাজি হননি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION