1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারীতে হিন্দু নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫১২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জয় সাহার কার্যালয়ে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।
মামলায় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আজিজুল শেখকে প্রধান আসামীকরে আটজনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার এ মামলা রুজু হয়।


মামলার বাদী সঞ্জয় সাহা জানান, বুধবার আড়াইটার দিকে ১৭-১৮ জন কয়েকটি মোটর সাইকেল যোগে বোয়ালমারী পৌরসভার কামারগ্রামের তারা কার্যালয়ে এসে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে পিটিয়ে পাঁচজনকে আহত করে। ঘটনার সময় আকষ্মিকভাবে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হয়ে দুজনকে আটক করে।
তিনি জানান, এ হামলায় তিনি (সঞ্জয় সাহা) ছাড়াও তার পুত্র সজীব কুমার সাহা ও রাজীব কুমার সাহা এবং গাড়ী চালক সাহিদ সিকদার আহত হন।


বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা রুজু হয়েছে। টুটুল ও দুখু নামের দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION