1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারীতে বিস্ফোরনে শ্যালক নিহত, দুলাভাই আহত

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫৫৪ জন পঠিত
বোয়ালমারীতে বিস্ফোরনে শ্যালক নিহত, দুলাভাই আহত
বোয়ালমারীতে বিস্ফোরনে শ্যালক নিহত, দুলাভাই আহত

বোয়ালমার প্রতিনিধি ; ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে রিফাত শেখ (১৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিরাজ বরকতী (৩৫) নামের অপর একজন মারাত্মক হয়েছেন। আহত মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সম্পর্কে শালা-দুলাভাই। উভয়ের বাড়িই উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামে। শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ময়না ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে অবস্থিত বরকতীর দোকানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবু তৈয়ব বরকতীর ছেলে মো. মিরাজ বরকতীর একই ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে একটি মুদির দোকান আছে।

দোকানের ফ্রিজটির কম্প্রেসর নষ্ট হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে কম্প্রেসর ঝালাই করে নিজেই লাগাতে যান। এ সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়ে পাশে দাঁড়ানো মিরাজ বরকতীর শ্যালক রিফাত শেখ (১৫) ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে রিফাতের মাথার ঘিলু বের হয়ে যায়। নিহত রিফাত গৌরিপুর গ্রামের রবিউল শেখের ছেলে। বিস্ফোরণে মারাত্মক আহত মিরাজ বরকতীকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল চক্রবর্তী বলেন, আহত মিরাজকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION