1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বিশ্ব নদী দিবসে ফরিদপুর কুমার নদ দখল ও দূষণ রোধে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৪৯ জন পঠিত
বিশ্ব নদী দিবসে ফরিদপুর কুমার নদ দখল ও দূষণ রোধে মানববন্ধন
বিশ্ব নদী দিবসে ফরিদপুর কুমার নদ দখল ও দূষণ রোধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : “নদী বাচাঁও, দেশ বাচাও” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে কুমার নদের দখল ও দূষণ রোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল রবিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের আলীপুর ব্রীজ সংলগ্ন কুমার নদীর তীরে বির্সজন ঘাটে এ কর্মসূচি পালন করা হয় ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুজ্জামান।

বক্তারা বলেন, কুমার নদ ফরিদপুরের প্রাণ, এই কুমার নদের অবৈধ দখল ও দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে ফরিদপুর জেলা প্রশাসক এই নদী রক্ষায় উদ্যোগ গ্রহন করেছে। এই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় ফরিদপুর বাসী। বক্তারা বলেন, এ মানববন্ধন থেকে প্রশাসনের নিকট জোড় দাবী জানাচ্ছি, আপনারা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করুন।

নদীকে তার স্বাভাবিক গতি ফিরিয়ে দিন। এছাড়া কুমার নদের উৎসমূখে দুটি সুইসগেটই খুলে দেওয়ার উদ্যোগ নিন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সম্পাদক আলেয়া বেগম, কোষাদক্ষ এ বি এম নজরুল ইসলাম, নির্বাহী সদস্য নারগীস আক্তার, অহেদুইজ্জামান, মো. বাতেন, আরিফ ইসলাম, মোনয়ারা বেগম, ইব্রাহিম শেখ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION