1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী উরশ শুরু

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৮ জন পঠিত
বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী উরশ শুরু
বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী উরশ শুরু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের চারদিনব্যাপী মহাপবিত্র উরস শরীফ শুরু হয়েছে। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাবু ত্যাম্প ও অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানবৃন্দ সমবেত হচ্ছেন। উরশ শরীফ উপলক্ষে আজ শুক্রবার দুপুরে লাখ মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।

জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে মহাপবিত্র উরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত , জিকির আজগার , মোরাকাবা-মোশাহেদা , ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-মুরিদান এবারের মহাপবিত্র বিশ্ব উরশ শরীফে অংশ নিবেন। চারদিনব্যাপী উরসের শেষদিনে মঙ্গলবার সকালে শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের পবিত্র রওজা শরীফ জেয়ারতের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION