1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৮৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আব্দুর রহিম মিয়ার ২৯তম মৃত্যু বাষির্কী বুধবার নানা আয়োজনে পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে বাদ ফজর পবিত্র কোরআন শরীফের খতম,কালেমা শরীফের খতম, মিলাদ ,দোয়া মাহফিল ও মরহুম আব্দুর রহিম মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরে সাবজুন্নেছা মহিলা মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আব্দুর রহিম মিয়া প্রতিষ্টিত আলীপুর দারুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে।
ফরিদপুরে আশির দশকের শীর্ষ ব্যবসায়ী ও বরেণ্য সমাজ সেবক আব্দুর রহিম মিয়া ডাঃ মোঃ জাহেদ মেমোরিয়াল শিুশু হাসপাতাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ফরিদপুর মুসলিম মিশন, চকবাজার জামে মসজিদ, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল,সাবজুন্নেছা মহিলা মাদ্রাসা,মসজিদসহ ফরিদপুরের বিভিন্ন সমাজসেবামুলক প্রতিষ্টানের উন্নয়নের সাথে জড়িত ছিলেন।
আব্দুর রহিম মিয়া ১৯৯৫ সালের ২৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর শহরের আলীপুরস্থ্য নিজবাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ৫ মেয়েসহ বহু আত্মিয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এদিকে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকার সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী লুৎফুননেছা ইন্তেকাল করেন। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION