1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে -ওবায়দুল কাদের (ভিডিওসহ)

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩৬০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে, ঢাকঢোল পিটিয়ে তারা আন্দোলন শুরু করে আর প্যানপ্যানানিতে তা শেষ হয়। দৌড়াতে দৌড়াতে পদযাত্রা থেকে এখন মানববন্ধনে গিয়ে দাড়িয়েছে তারা।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর সার্কিট হাউসে আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাক্ষাকতকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে আন্দোলনে জনগনের অংশগ্রহন নেই, সেই আন্দোলন কখনো সফল হয়না। বিএনপির টার্গেট দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করা, আন্দোলনে তারা ব্যর্থ।
বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই দাবী করে ওবায়দুল কাদের বলেন, অবৈধ দলের অবৈধ মহাসচিব ফখরুল বড়বড় কথা বলেন, অথচ দীর্ঘ সময় ধরে তারা দলের সম্মেলনও করেন না। যারা নিজ দলে গণতন্ত্রের চর্চা করেনা তারা দেশে গণতন্ত্রের চর্চা কিভাবে করবেন। যে দলে নেতা নেই, সেই দল আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ।
তিনি আরো বলেন, পরবর্তী নির্বাচনে কে তাদের নেতা? তারা দুজনেই দন্ডিত। বিএনপির এখন কিছুই করার নেই। এখন তারা নাশকতা ও বিশৃঙ্খলা করবে, তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো নাশকতা বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি বলেন, আমরা গায়ে পড়ে আক্রমন করবোনা, তবে যদি তারা (বিএনপি) অক্রমন করে তবে আওয়ামীলীগ পাল্টা সমুচিত জবাব দেবে। তিনি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
তত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান থেকে আমরা একচুলও নড়বোনা। সুপ্রিম কোর্ট যে তত্বাবধায়ক ব্যবস্থাকে অবৈধ ঘোষনা করেছে, সেই তত্বাবধায়কের কাছে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
এসময় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামীলীগ ও এর াঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION