1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ভাঙ্গার চেষ্টা করায় আওয়ামী লীগের আল্টিমেটাম

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৯২ জন পঠিত
বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ভাঙ্গার চেষ্টা করায় আওয়ামী লীগের আল্টিমেটাম
বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ভাঙ্গার চেষ্টা করায় আওয়ামী লীগের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার :ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে অবস্থিত বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভাংচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) রাতে ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে, দৃষ্টিগোচর হওয়ার আগে যে কোনো সময় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা।

শনিবার রাতে এ ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা (স্থানীয় আওয়ামী লীগ) এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে। এ ঘটনায় রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসদরের সোনালী ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয় নেতাকর্মীরা।

প্রতিবাদসভায় স্থানীয় প্রশাসনকে আগামী ৭ দিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়। নাহলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারি জানান নেতাকর্মীরা। এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ইটের টুকরা জব্দ করা হয়েছে। ওই এলাকায় পুলিশ পাহারায় রাখা হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে দোষীদের চিহ্নিত করার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION