1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ফরিদপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৯৬২ জন পঠিত
ফরিদপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা
ফরিদপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালে তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ বদরুদ্দোজা। অনুষ্ঠানের মূল প্রতিবেদন উত্থাপন করেন মাহফুজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস। এ সময় ফরিদপুর প্রেসক্লাব এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয় আগামী ১৮ জুন ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ এদিন ফরিদপুর জেলার মোট ২০৭৮ টি টিকা দেন কেন্দ্র ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে আরো জানানো হয় জেলার মোট জনসংখ্যা ২২৯০৮৬২, মোট ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪৫০০০ ১২ থেকে ৫৯ মাস শিশু বয়সী শিশুর সংখ্যা ২৬৪৫০৩ মোট উপজেলা নয়টি মোট পৌরসভা ছয়টি এবং মোট ইউনিয়ন ৮১ টি ওয়ার্ডের সংখ্যা ২০৪৩ টি।

এ কাজে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবির সংখ্যা ২৮৬৩ জন, জেলা পর্যায়ে তদারকি টিমের সংখ্যা ৯টি, প্রথম শ্রেণীর সুপারভাইজার সংখ্যা ৩০৬ টি, দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার সংখ্যা ৬৪ জন দায়িত্ব পালন করবেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। কর্মশালায় এ কার্যক্রম সফল করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION