1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

ফরিদপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালিত

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৮ জন পঠিত
ফরিদপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালিত
ফরিদপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার : “সময় মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। গতকাল ১৪ ই ডিসেম্বর সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক সভায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, উপজেলা কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য (প:প) কর্মকর্তা ডাক্তার ফাতেমা করিম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার গীতা গাইন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। সভায় পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী সেবা, প্রসব পরবর্তি পরিবার পরিকল্পনা সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিয়ে আলোচনা করেন উপস্থিতগন। একই সাথে পরিববার পরিকল্পনা সেবার মান জনগনের দোড় গোড়ায় সহজেই পৌছে দেওয়ার প্রতি গুরুত্বপারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION