1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ফরিদপুরে টেকসই উন্নয়নে স্থানীয়করণ অনুশীলন

  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৭৬০ জন পঠিত
ফরিদপুরে টেকসই উন্নয়নে স্থানীয়করণ অনুশীলন
ফরিদপুরে টেকসই উন্নয়নে স্থানীয়করণ অনুশীলন

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে ময়না ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং ময়না ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৫ জুলাই) মঙ্গলবার ময়না এ,সি, বোস ইনষ্টিটিউশন শ্রেণী কক্ষে (এসডিজি) কার্যক্রমের এ অনুশীলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নে, ইউনিয়নের ৩ নং ব্লকের/৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য ও তিনটি ওয়ার্ডের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে স্থানীয় জনগণদের নিয়ে এসডিজি অর্জনে অগ্রাধিকার নির্ণয় ও কর্মপরিকল্পনা অনুশীলন করা হয়। অনুশীলনটি ৩ টি ব্লকে অনুষ্ঠিত হয়। যা পরবর্তীতে চূড়ান্ত করে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এসডিজির অভীষ্টসমূহ ও ইউনিয়ন পর্যায়ে করণীয় বিষয়ে উপস্থাপন ও প্রশিক্ষণ প্রদান করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ হক মৃধা, ময়না এ,সি, বোস ইনষ্টিটিউশন প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মৃধা আবুল হাসেম সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান মোঃ বাচ্চু মোল্লা, ইউপি সচিব মোঃ রইচ উদ্দিন খান প্রমূখ।

ইউনিয়ন পরিষদের কার্যক্রমে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জনে গ্রুপ ওয়ার্ক করা হয় এবং ভোটের মাধ্যমে ১৭ গোলের মধ্যে ৭টি গোলের অগ্রাধিকার নির্নয় করা হয়। সকলের সম্মতিতে এসডিজি গোল নং ১(দারিদ্র বিলোপ), ৪ (গুনগত শিক্ষা), ১৬ (শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান), ৩ (সুস্বাস্থ্য ও কল্যান), ৫ (জেন্ডার সমতা), ৬ (নিরাপদ পানি) ও ১১ (টেকসই নগর ও জনপদ) অগ্রাধিকার নির্ণয় করা হয়। ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর তার বক্তব্যে বলেন, আজকের অনুশীলনটি এসডিজি কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলের জন্য অত্যন্ত উপকারী হবে। একই সাথে বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে এসডিজি নিয়ে সচেতনতা সৃষ্টিতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION