1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে উচ্চ ফলনশীল বারি সুর্যমূখী-২ জাতের চাষাবাদে মাঠ দিবস

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭০১ জন পঠিত

কৃষি প্রতিবেদক :
সরেজমিন গবেষনা বিভাগ (সগিব), ফরিদপুরের আয়োজনে “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় উচ্চ ফলনশীল ক্ষতিকর ইরোসিক এসিড মুক্ত বারি সুর্যমূখী-২ জাতের চাষাবাদের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার উজান মল্লিকপুরে।
সগিব, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের তৈলবীজ গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম।
এসময় বরিশালের আঞ্চলিক কৃষি গবেষনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রবি ও খরিপ মৌসুমে চাষযোগ্য স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল এই জাতটি প্রতিকুল আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম। অন্যান্য ভোজ্য তেলের তুলনার এ তেল নন কোলেস্টরল ও এন্টি অক্সিডেন্ট গুন সমৃদ্ধ হওয়া হৃদ রোগীদের জন্যেও ব্যবহারযোগ্য। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION