1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান বিষয়ে প্রেসব্রিফিং

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৬৮৯ জন পঠিত
ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান বিষয়ে প্রেসব্রিফিং
ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান বিষয়ে প্রেসব্রিফিং

সবুজ দাস : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে তৃতীয় পর্যায়ে সারা দেশে গৃহহীনদের মাঝে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্থান্তর এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

প্রেসব্রিফিং এ জানানো হয় আগামী একুশে জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট ২৬ হাজার ২শত ২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচি শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২ শতাংশ খাস জমির কবুলিয়ত, নামজারির খতিয়ান, ডিসিআর ও সনদসহ মোট ১০০ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রদান করা হবে।

এর মধ্যে ২৫ টি খলিলপুরে, ২ টি চর কৃষ্ণপুরে, ৪৪ টি হাটগোবিন্দপুরে, ৩ টি চক ভবানীপুরে, ১৪ টি চতরে, ১০ টি রায়কালি খাসকান্দি ও ২ টি তুলাগ্রামে প্রদান করা হবে। একই সাথে সরকারের নির্দেশনানুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপকার ভোগীদের জন্য বিদ্যুৎ ও সুপেয় পানি নিশ্চিত করা হয়েছে। প্রেসব্রিফিং এ আরো বলা হয় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে তৃতীয় পর্যায়ে মোট ২৬৬ টি ঘর বরাদ্দের মধ্যে ১ম ধাপে ৪১ ঘর উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়াও এ পর্যায়ের আরো ১২৫ টি ঘরের কাজ চলমান রয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার পর উপকার ভোগিদের মাঝে বিতরন করা হবে। ইতিমধ্যে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের অনুকুলে ১ম পর্যায়ে ৩১২ টি, ২য় পর্যায়ে ১৫৩ টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪১ টি সহ মোট ৫০৬টি ঘর প্রদান করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এ সময় ফরিদপুর সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সহকারী কমিশনার জিয়াউর রহমান(ভূমি)সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আশ্রয়ন দুই প্রকল্প হতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার নয়টি উপজেলার মোট ৪৫৩ টি ঘরের চাবি হস্তাস্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ১০০ টি, আলফাডাঙ্গা ৩৮ টি, নগরকান্দা ১০ টি, বোয়ালমারী ৪ টি, সালথা ৯৮ টি, মধুখালী ৪০ টি ভাঙ্গা ১৬৩ টি ঘরের চাবি উপকারভোগীদের মাঝে হস্তাস্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION