1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা লাকি ইসলামের সৌজন্য সাক্ষাত

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৩২ জন পঠিত
ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা লাকি ইসলামের সৌজন্য সাক্ষাত
ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা লাকি ইসলামের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বাড়িতে তৈরী খাবার সরবরাহ করে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে অনলাইন রেস্টুরেন্ট ব্যবসায়ী নারী উদ্যোক্তা লাকি ইসলাম। ফরিদপুরে নারী উদ্যোক্তাদের জন্য এমন একটি সুযোগ ও সুন্দর পরিবেশ তৈরী করে দেওয়্য়া কৃতজ্ঞতা প্রকাশ করতে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টায় নারী উদ্যোক্তা লাকি ইসলাম জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেন।এ সময় ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, নারীদের অগ্রযাত্রায় ফরিদপুরে নারীরা পিছিয়ে নেই, সকল ক্ষেত্রেই তারা এগিয়ে যাচ্ছে।জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের নারী উদ্যোক্তাদের জন্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে।নারীদের তৈরী পণ্যসামগ্রী নিয়ে নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে। এসময় জেলা প্রশাসক অতুল সরকার নারী উদ্যোক্তা লাকি ইসলাম তৈরী করা একটি কেক কাটেন।

নারী উদ্যোক্তা লাকি ইসলাম জানান,করোনার সময় থেকে তিনি ব্যবসা শুরু করেছেন অনলাইন একটি পেজ খুলে,অন লাইন পেইজ এর নাম দিয়েছেন “মায়ের ছোঁয়া রান্নাঘর”, এখন প্রতিদিনই কমবেশি অর্ডার থাকছে তার। যে কেই অন লাইনে অর্ডার করে সহজেই বাড়ির তৈরী খাবার পেতে পারেন। তিনি বাড়িতে বসে থাকা বেকার নারীদেরকে এরকম ব্যবসায় এসে জানিয়ে নিজেদের স্বালম্বি হবার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION