1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আলফাডাঙ্গার যুবক গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৬১৫ জন পঠিত
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আলফাডাঙ্গার যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আলফাডাঙ্গার যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ফরিদপুরে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট একেএম উজ্জ্বল হোসেন (উজ্জ্বল ) হতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রীর সিলেট গমন নিয়ে আপত্তিকর ছবি শেয়ার করা হয়। ব্যাঙ্গাত্মক কথাও লেখা হয় তাতে।

বিষয়টি নিয়ে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনা নিয়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.সোহেল চৌধুরী আহাদ সম্প্রতি থানায় একটি অভিযোগ করেন। এব্যাপারে ওসি আবু তাহের বলেন, অভিযুক্ত উজ্জ্বল হোসেনের ফেসবুক আইডি হতে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছে। এ বিষয়ে জিডি করে আদালতে তদন্ত অনুমতি চাওয়া হয়। তদন্তে আসামির অপরাধ সত্য বলে প্রতীয়মান হয়। বিষয়টি আদালতে দাখিল করা হয়। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION