1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

নগরকান্দা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৪৪ জন পঠিত
নগরকান্দা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ
নগরকান্দা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে ভিজিএফের চাল ওজনে কম দিয়ে চুরি করার করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল ও ট্যাগ অফিসারের প্রতিনিধি উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিউল্লাহ এর উপস্থিতিতে জনপ্রতি ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। জানা গেছে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে রামনগর ইউনিয়নে ৫০২ টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের নিয়ম থাকলেও রামনগর ইউনিয়নে ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ভিজিএফ বিতরণের সময় রামনগর ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ অনুপস্থিত ছিলেন। ট্যাগ অফিসারের প্রতিনিধি উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিউল্লাহ বলেন, প্রতি বস্তায় গোডাউন থেকে চাল ওজনে কম দেওয়া হয়েছে। তাই চেয়ারম্যান সাহেব আমাকে জনপ্রতি ৫০০ গ্রাম করে চাল কম দিতে বলেছে। আমি তাই ওজনে কম দিচ্ছি। বিশ্বাস না হলে, আপনারা চালের বস্তাগুলো মেপে দেখেন। ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, দশ কেজির নিচে চাল দেওয়ার কোনো সুযোগ নেই। চাল কম পড়লে তা পুরোন করে দেওয়া হবে।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলম দিনা বলেন, গোডাউন থেকে কোনো প্রকারের চাল কম দেয়া হয়না। গোডাউন থেকে সঠিক পরিমাপ করে বুঝে নেওয়ার পরে, চাল কমের অভিযোগ আমরা গ্রহন করবো না। রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, আমি কাউকে চাল কম দিতে বলিনি। ট্যাগ অফিসার আমার নামে মিথ্যাচার করছে। চাল কম পড়লে প্রয়োজনে আমি চাল কিনে দিতে চেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, চাল কম দেওয়ার খবর শুনেছি, ওখানে চাল বিতরন স্থগিত রাখতে বলেছি। জনপ্রতি দশ কেজির কম বিতরণ করলে, চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION