1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

ধান ক্ষেতে নিয়ে রাতভর ধর্ষণ : কারাগারে যুবক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৬৪৮ জন পঠিত
ধান ক্ষেতে নিয়ে রাতভর ধর্ষণ : কারাগারে যুবক
ধান ক্ষেতে নিয়ে রাতভর ধর্ষণ : কারাগারে যুবক

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় প্রেমের ফাঁদে ফেলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইব্রাহিম শেখ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দজরা পুরুরা গ্রামের আবুল খায়ের শেখের ছেলে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ইব্রাহিমের তিন মাস ধরে প্রেম সম্পর্ক চলে আসছে বলে জানা যায়।

এরমধ্যে গত ৯ নভেম্বর সন্ধ্যায় অভিযুক্ত ইব্রাহিম ওই কিশোরীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরে বিয়ে না করে তার বাড়ির পাশে একটি ধান ক্ষেতে নিয়ে মেয়েটিকে রাতভর ধর্ষণ করে ইব্রাহিম। পরদিন সকালে ওই কিশোরীকে ফের বাড়িতে পাঠিয়ে দেয়। গত ১৪ নভেম্বর রাতে ওই কিশোরীর বাড়িতে গিয়ে আবারও তাকে ধর্ষণ করে ইব্রাহিম। এ সময় কিশোরীর পরিবার ও স্থানীয়রা ইব্রাহিমকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ইব্রাহিম একাধিকবার ধর্ষণের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ওই কিশোরীও আদালতে ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তাছাড়া ধর্ষণের শিকার কিশোরীকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে ডাক্টারী পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা রির্পোট আসার পর ঘটনার সত্যতা আরও নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION