1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

দয়ারামপুরে ঘাস ক্ষেত থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৮৮৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুরের একটি ঘাস ক্ষেত থেকে সাব্বির বিশ্বাস (১৪) নামে এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে বারোটার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাব্বির চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের হতদরিদ্র ঘোড়া গাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে। নিহত সাব্বির অষ্টম শ্রেণির ছাত্র ছিলো। সে পাশাপাশি পড়াশোনার খরচ জোগাতে অটো রিকশা চালাতো।
সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়, এরপর থেকে খোঁজ ছিলো। তিনি বলেন, তাদের কোন শত্রু নাই। সাব্বিরকে হত্যা করে তার ব্যাটারী চালিত রিকশাটি নিয়ে যায় কে বা কারা।
তিনি জানান, আজ সকালে ঘাসের ক্ষেতে একটি লাশ পড়ে থাকার খবর জানাজানি হলে আমরা এসে দেখি সেটি সাব্বিরের লাশ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রিকশা ছিনতাই করার উদ্ধেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION