1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

দেড় লাখ টাকা নিয়ে ইজিবাইক চোর চক্রের দুই জন গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৪৫৪ জন পঠিত
দেড় লাখ টাকা নিয়ে ইজিবাইক চোর চক্রের দুই জন গ্রেপ্তার
দেড় লাখ টাকা নিয়ে ইজিবাইক চোর চক্রের দুই জন গ্রেপ্তার

তামিম ইসলাম, ফরিদপুর : ফরিদপুরে ব্যাটারি চালিত ইজিবাই চোর চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চোরাই ইজিবাইক বিক্রির দেড় লাখ টাকা। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের থানা রোড ফলপট্টির সামনে রাস্তার উপর থেকে কোতয়ালী থানার পুলিশ প্রাইভেটকার সহ ওই দুইজন কে গ্রেফতার করে। ওই সময় চোরাই দলের অপর দুই সদস্য পালিয়ে যায়। ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় পুলিশ। সোমবার সন্ধায় পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেসন) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তি হলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের বাসিন্দা মো. সানু হাওলাদার (৪৮) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার বিলবাউল গ্রামের মো. মাহফুজুর রহমান (৪০)।পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া সানু হাওলাদার বাউফল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য। এ ঘটনায় শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা এসএম ওবাইদুল কাদির (৬৫) বাদী হয়ে চারজনকে আসামি করে সোমবার ফরিদপুর কোতলায়ী থানায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় এসএম ওবাইদুল কাদির একটি ব্যাটারি চালিত ইজি বাইকের মালিক। তার গাড়িটি চালাতো শহরের হাড়োকান্দি এলাকার উজ্জল শেখ (৩২)। গত ১৭ আগস্ট প্রতারক চক্র ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অভিনব কায়দায় ইজি বাইকটি চুরি করে পালিয়ে যান। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ বিন কালাম বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তি একটি চোরাই চক্রের সদস্য।

তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করে ইজিবাইক চুরি করেন। পরে তাদের জিম্মা থেকে ইজি বাইক চুরি কিরে বিক্রি করা এক লাখ ৫০ হাজার টাকা জব্ধ করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহরীয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তিকে সোমবার বিকেলে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রতারক চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION