1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

দেশীয় চোলাই মদসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪১ জন পঠিত
দেশীয় চোলাই মদসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : দেশীয় চোলাই মদসহ ২ জন মাদক ব্যাবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। সুত্র জানায় অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ১৬ ই ফেব্রুয়ারী ১২.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন সিরাজ খার পাড়া গ্রামস্থ জনৈক মোঃ হারেজ খান এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে।

আটককৃত ব্যাক্তিদ্বয় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট উপজেলার রসুলপুর গ্রামের মোঃ সোহরাব সর্দার এর পুত্র মোঃ গোলাম মাওলা(১৮) ও আজিম উদ্দিন সরকার পাড়া গ্রামের মোঃ কোবাদ মোল্লার পুত্র মোঃ ফিরোজ মোল্লা(১৮)। এ সময় তাদের হেফাজত হতে ১৭৫ লিটার দেশীয় চোলাই মদ, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং ২টি ইজিবাইক জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীদ্বয়কে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে সুত্র জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION