1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি আজ ঐক্যবদ্ধ: বাবুল

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৬৫২ জন পঠিত
তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি আজ ঐক্যবদ্ধ: বাবুল
তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি আজ ঐক্যবদ্ধ: বাবুল

মনির মোল্যা, সালথা : জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ আজ সংকটে আছে। বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি আজ ঐক্যবদ্ধ। যতক্ষন পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে, ততক্ষন পর্যন্ত রাজপথ ছাড়বো না। দেশের মানুষ আজ জুলুমবাজ সরকারের হাত থেকে মুক্তি চায়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ফরিদপুরের নবগঠিত জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। বুধবার বিকেলে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির পক্ষে ফরিদপুরের তালমা ইউনিয়নের কোনাগ্রামে আয়োজন করেন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী বুলু সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাউয়ুম জঙ্গি, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহ্বায়ক গোলাম রাব্বানী রতন,

ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, সহ-সভাপতি আইয়ুব মুন্সী, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম মিয়া, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুন,

সিনিয়র সহ-সভাপতি এমএম ইউসুফ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথীল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজীমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শান্ত, জাহিদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয়। পরে ইফতার মাহফিলে অংশ নেন আগতরা। প্রায় সহস্রাধিক অতিথি এতে অংশ নেয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION