1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

জুয়াড়ীদের কার বাড়ী কোথায়?

  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮০ জন পঠিত
Exif_JPEG_420
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে জুয়া খেলায় পৃথক দুটি স্থান থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে
অভিযান চালিয়ে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর এলাকা থেকে ৬ জন ও দাদপুর ইউনিয়ন থেকে ৪ জুয়াড়ি ও জুয়ার সরঞ্জাম এবং টাকাসহ আটক করা হয়। মঙ্গলবার দুপুরে জুয়াড়িদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের উপপরিদর্শক মো. কামরুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভোলা মাস্টারের কলা বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে আটক করা হয়।
আটক করা জুয়াড়িরা হলেন, ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের মো. হাফিজুরের ছেলে আলিমুজ্জামান রাজিব (২৯), মৃত কাদের বিশ্বাসের ছেলে মো. মামুন বিশ্বাস (৩১), ধীরেন্দ্রনাথের ছেলে কুটিরশ্বর কুমার মন্ডল (৪০), পরিমল বাইন (৪৩), গোহাইলবাড়ী গ্রামের লক্ষণ রায়ের ছেলে বিপুল রায় (৩০), চরদৈতরকাঠি গ্রামের বিল্লাল শেখ (৪২)।
সহ-উপপরিদর্শক শাফিউদ্দীন বলেন, অপর দিকে ওই রাতেই দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের আকরাম বিশ্বাসের ধান খেতে জুয়া খেলার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৪জন জুয়াড়িকে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, দাদপুর চরপাড়া এলাকার হুসাইন মোল্যা (৪০), হারুন শেখ (৫০), সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মাহবুব মোল্যা (২৮), বিল্লাল মোল্যা (৩৪)।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ১০ জন জুয়াড়ুকে আটক করা হয়। গতকাল দুপুরে জুয়াড়িদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION