1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

জমিসংক্রান্তের জের ধরে হামলার ঘটনায় ১ জন নিহত

  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০৭ জন পঠিত
জমিসংক্রান্তের জের ধরে হামলার ঘটনায় ১ জন নিহত
জমিসংক্রান্তের জের ধরে হামলার ঘটনায় ১ জন নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওহাব মোল্যা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (০১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ওহাব মোল্যা ওই এলাকার বারেক মোল্যার ছেলে বলে জানা যায়। জানা যায়, পূর্ব চরশালিপুর এলাকার একটি সরিষা ক্ষেতে ওহাব মোল্যা ও ইমারত মোল্যা নামের দুই ভাই কাজ করছিলেন।

এসময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আইয়ূব আলী, বক্কারসহ বেশ কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে নিহত হন ওহাব মোল্যা। অপর ভাই ইমারত মোল্যাকে উদ্ধার করে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতের সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION