1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুখালীতে আনন্দ র‌্যালী

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৫১ জন পঠিত
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুখালীতে আনন্দ র‌্যালী
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুখালীতে আনন্দ র‌্যালী

শাহজাহান হেলাল,মধুখালী : ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী পালন উপলক্ষে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে প্রচন্ড শৈত্য প্রবাহকে উপেক্ষা করে বেলা সাড়ে এগার টায় এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে মধুখালী বাজার হয়ে ম্যুরাল চত্বরে শেষ হয়। র‌্যালী পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃত্বিতে শ্রদ্ধাজ্ঞলি ও কেক কাটা হয়।

র‌্যালী ও কেকাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিন, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিকের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION