1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচন ১০ অক্টোবর

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৭৫ জন পঠিত
চরভদ্রাসন অফিস : 
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ২২ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুসা মৃত্যুবরণ করলে পদটি শূণ্য হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ উপজেলা পরিষদের উপনির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু বিশ^ব্যাপী মহমারি করোনা ভাইরাসের কারনে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তিতে আগামী ১০ অক্টোবর উপনির্বাচনের দিন ধার্য হয়।
এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ও হাট-বাজারে ভোট চেয়ে ব্যাস্ত সময় পার করে চলেছেন। অপরদিকে উপনির্বাচনে দলীয় ও স্বতন্ত্র থেকে মোট ৭জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
এরা হলেন- বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এ.জি.এম বাদল আমিন, আ’লীগ থেকে নৌকা প্রতীকে মো. কাউছার, স্বতন্ত্র থেকে আনারস প্রতীকে মো. আনোয়ার আলী মোল্যা, স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকে মাসুদ রানা, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে মো. খবির উদ্দিন শেখ, ঘোড়া প্রতীকে কে,এম, ওবায়দুল বারী দিপু ও দোয়াতকলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল হাসান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION